,

কুমিল্লার দ্বেবিদ্বারে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
August 4, 2022
news-image

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর চারটার দিকে সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আন্দিরপার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্বামী মো. সোহেল মিয়া। তিনি রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তার স্ত্রীর নাম হাজেরা বেগম।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর দৈনিক আজকের কুমিল্লাকে জানান, ঘটনা সত্য। পারিবারিক কলহের কারণে ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। সোহেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।