,

কুমিল্লার নাঙ্গলকোটে সৎ বোনকে কুপিয়ে জখম

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামে ছকিনা আক্তার (৩৭) নামের সৎ বোনকে কুপিয়ে জখম করেছে সৎ ভাই নূরে আলম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পৌঁছইর গ্রামের সেনোয়ারা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ছকিনা আক্তার পৌঁছইর গ্রামের মৃত.আব্দুল মন্নানের মেয়ে।

আহত ছকিনা আক্তারের মা সাবেক মেম্বার ছেনোয়ারা বেগম বলেন, আব্দুল মন্নানের ২ সংসার রয়েছে। মারা যাওয়ার পর দুই সংসারের ছেলে মেয়েদের মাঝে ঝগড়া বিবাদ হয়।

তিনি বলেন, বাড়িতে তিনটি বিদ্যুতিক মিটার রয়েছে যৌথভাবে মিটার গুলো ব্যবহার করা হয়। মঙ্গলবার দুপুরে ছকিনা আক্তার বিদ্যুতের বিল খুঁজতে গেলে সৎ ভাই নূরে আলম তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে ও অন্যান্য ভাই বোনেরা মারধর করে। পরিবার উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত সৎ ভাই নূরে আলম বলেন, সে রেন্স দিয়ে নিজের মাথা নিজে ফাটিয়েছে।

এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।