মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার নাশকতার মামলায় খালেদার জামিন স্থগিত করেনি চেম্বার আদালত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করেনি চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, ২৮ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে। ওই জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বৃহস্পতিবার শুনানি হবে। তবে আজ জামিন স্থগিত করেনি চেম্বার আদালত।