,

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে দুর্ঘটনায় মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার দুর্ঘটনার ৪ ঘণ্টা পার হলেও দুর্ঘটনাকবলিত লরিটি এখনো মহাসড়ক থেকে সরানো হয়নি। এতে মহাসড়কের দুই অংশে প্রায় ২০ কিলোমিটারের মতো তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকরা।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও চার ঘণ্টায়ও সেই লরিটি মহাসড়ক থেকে সরানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টার দিকে দুটি ক্রেন ঘটনাস্থলে আনা হয়েছে। লরিটি সরাতে না পেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে থাকা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান জানান, হাইওয়ে পুলিশের কম ধারণ ক্ষমতার ক্রেন আছে। লরিটি বেশি ওজনের হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেশি ধারণ ক্ষমতার ক্রেন ভাড়া করে আনতে হয়েছে। যার কারণে উদ্ধার কাজ চালাতে বিলম্ব হচ্ছে। লরিটি মহাসড়ক থেকে সরাতে পারলে যান চলাচল স্বাভাবিক হবে।