,

কুমিল্লার পারিবারিক কবরস্থানেই সাংবাদিক খোকনের দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকনের (৪৭) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গণমাধ্যমকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন । তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।