,

কুমিল্লার পুলিশ কনস্টেবলের নোয়াখালীতে আত্মহত্যা করার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2019
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের রাজিব প্রকাশ্যে সুমন দাসের স্ত্রী পুলিশ কনস্টেবল শিপ্রারানী (১৯) গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি শুক্রবার নোয়াখালী সুবর্ণচর উপজেলা চরজব্বর থানার পাশের ব্যারাকে এ ঘটনা ঘটে।

শিপ্রারানীর আত্মীয় ও বিশেষ সুত্রে জানাযায়, শিপ্রারানী তার স্বামীর সাথে পারিবারিক কলহের জেরধরে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। তবে তাদের মধ্যে দ্বীর্ঘ দিনের বিরোধ কি নিয়ে তা প্রকাশ করেনি।

এদিকে শিপ্রারাণী’র স্বামী রাজিব প্রকাশ্যে সুমন এর সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে অনেক চেষ্টা করে যোগাযোগ করা যায়নি।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মো. জহিরুল আনোয়ার নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এখনও কোন মেসেজ পাইনি। তবে মেসেজ পেলে বিস্তারিত জানাব।