কুমিল্লার সদর সাংসদ হাজী বাহারের শাশুড়ির দাফন সম্পন্ন
আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহারের শাশুড়ি ও সাবেক বন গবেষনা কর্মকর্তা মাওলানা এএসএম সাদুল্লাহ’র স্ত্রী মহিয়সী নারী গুলশান আরা বেগম (৮০) গত বুধবার ভোর রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও ১ ছেলে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গা গ্রামে পাটোয়ারি জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমার পৈত্রিক বাড়ির কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন জামাতা বীর মুক্তিযোদ্বা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, মরহুমার ভাই সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারী, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) মো. আবু তাহের, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ঈমাম ফটিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, মহানগর আ,লীগের সহ- সভাপতি জি এম সিকান্দার,ডা. বাকি আনিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, জেলা পরিষদের প্à¦
