,

কুমিল্লায় আইসিএলের এমডি শফিকুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত বিচার ও গ্রেফতারের দাবীতে সভা

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2019
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লায় আইসিএলের এমডি জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিন জেলার সাধারন সম্পাদক এইচএনএম শফিকুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত বিচার ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মতবিনিময় সভা করা হয়েছে।
৯ সেপ্টেম্বর রোববার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল সম্মেলন কক্ষে ভ‚ক্তভোগী গ্রাহক ফোরাম আইসিএল এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বিবর্তন সম্পাদক অধ্যাপক দীলিপ মজুমদার।

আইসিএলের আমানতকারী ভুক্তভোগী গ্রাহক জাহানারা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইসিএলে টাকা জমা রাখা ভোক্তভোগী গ্রাহক মোঃ হোসেন, বশির আহম্মেদ, কনিকা দাস, কাজী আতাউর রহমান, মাহবুবুর রহমান ভূইয়া, মোঃ জালাল হক, সিরাজুল হক, নিজাম উদ্দিনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা গ্রাহকের আমানতের শত শত কোটি টাকা আত্মসাৎ করে হাজার হাজার পরিবারকে নিঃস্বকারী আইসিএল এর এমডি জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলার সাধারন সম্পাদক এইচএনএম শফিকুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত বিচার ও গ্রেফতার করে আইনের আওতায় এনে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করেন।