,

কুমিল্লায় আ.লীগ প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে যুবক বিদ্যুৎপৃষ্ট

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে নৌকার পোস্টার সাঁটাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে মো. আরিফ হোসেন (১৮) নামে এক যুবক। সে দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।জানা যায়,২৫ ডিসেম্বর-২০১৮ মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি বাজারের রাস্তার পশ্চিম পাশে আনোয়ারা কিন্ডার গার্টেন সংলগ্ন একটি দোকানের সাইনবোর্ডের সাথে পোষ্টারে ঝার বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

সাথে সাথে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা প্রেরন করেন।একটি সূত্র থেকে জানা যায়,আহত যুবকের গলা, ঘাড়সহ পিঠের বিশেষ অংশ পুড়ে গেছে।বর্তমানে ঢাকায় আইসিইউতে আছে। ব্যয়বহুল চিকিৎসারর খরচ যোগানো তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তার পরিবার সকলের নিকট অর্থ সহায়তা চেয়েছেন। বিশেষ করে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরির কাছে তার পরিবার সহায়তা চেয়েছেন।