,

কুমিল্লায় ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2018
news-image

 

 স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনায় নিয়ন্ত্রণহীন একটি ইজিবাইকের চাপায় প্রাণ হারালো আট বছরের শিশু আয়েশা।

শনিবার হোমনা-মুরাদনগর রোডের ঘাড়মোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার হুজুরকান্দি গ্রামের আলমাস মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পার্শ্ববর্তী ঘাড়মোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দ্রুত গতিতে ছুটে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি তাকে চাপা দেয়। লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।