,

কুমিল্লায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ভাষা সৈনিকদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।