,

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।   এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন।

বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০ জুলাই মঙ্গলবার বিকেল থেকে ২১ জুলাই বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪১ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১৭৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ১ জন,  বুড়িচংয়ের ৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৬ জন, চান্দিনায় ৩৮, চৌদ্দগ্রামে ৭৫, দেবিদ্বারের ৩৯,  লাকসামে ৩,  নাঙ্গলকোটের ১৭, বরুড়ার ৩২, মনোহরগঞ্জের ১, মুরাদনগরে ২৮, মেঘনায় ১ জন  এবং হোমনায় ১৭ জন শনাক্ত হয়েছেন।