,

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫৭

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৪ জনের।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫৭ জনে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা। তারা হলেন- কুমিল্লা শহরের ৩ জন ও মনোহরগঞ্জের ১ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ১৮ জন, সদর দক্ষিণে ১ জন, দেবিদ্বারে ৫ জন, দাউদকান্দিতে ১৭ জন, বুড়িচংয়ে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ১ জন, লাকসামে ১ জন, বরুড়ায় ৬ জন, মুরাদনগরে ১ জন, মনোহরগঞ্জে ১ জন, তিতাসে ৪ জন ও হোমনায় ৬ জন।

আজ করোনা থেকে ৫০ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের ৪৩ জন ও আদর্শ সদরের ৭ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২৯২ জন।