,

কুমিল্লায় প্রায় ৯ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2022
news-image

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে আটককৃত প্রায় ৯ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের  বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার সকালে কুমিল্লা ১০ বিজিবি সেক্টরে এসব মাদক ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ হাজী  আ ক ম বাহাউদ্দীন বাহার ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিক মেয়র  আরফানুল হক রিফাত, বিজিবি ‘র  সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন  ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম প্রমুখ।

উল্লেখ্য যে, বিগত ২০২১ সালের ১ জুলাই  থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কুমিল্লা ও ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে আটককৃত  ২০ হাজার ৮৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০১০.১০৫ কেজি গাজা, ৩২ হাজার ৯০২ বোতল বিদেশি মদ, ২১৭৭ বোতল বিয়ার, ৪ হাজার ১৮৪ বোতল ইস্কাপ সিরাপ, ১০ হাজার ২৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৫১ হাজার ২৬০ পিস টার্গেট/ সেনেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮২ হাজার ৫২৫ পিস বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেটসহ সর্বমোট ৯ কোটি ৪৫ লাখ ৮১  হাজার ৪৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, মাদকের ছোবলে আক্রান্ত হয়ে ধ্বংস হচ্ছে পরিবার,যুব সমাজ এবং দেশ। তাই মাদকের ভয়াবহতা হতে আমাদের মুক্তি পেতে হবে।