,

কুমিল্লায় বালুবাহি ড্রাম ট্রাকের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আদর্শ সদর উপ‌জেলায় বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপাঁয় অটোরিক্সার ৩ জন যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার পালপাড়া ব্রী‌জের চৌরাস্তায়  এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন অ‌টো‌রিক্সার যাত্রী আবদুল কাদের সরদার, মতি মিয়া  ও হেলাল সওদাগর। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের পুরো পরিচয় তাৎক্ষনিভাবে পাওয়া যায়নি।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (পরিদর্শক) বিল্লাল হোসাইন জানান, নিহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত এখনো জানা যায়নি।