মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত পথচারী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৮
news-image

 

মো. শরীফুল ইসলাম, চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বশির আহমেদ (২৬) নামে এক পথচারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহত বশির আহমেদ চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের ফজলুল করিম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিপুল এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মাছ ব্যবসায়ী বশির আহমেদ গাড়ি চাপায় মারাত্মক আহত হয়। তাকে উদ্ধারে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।