বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন এডভোকেট মোশারফ হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার।।

আসন্ন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন  এডভোকেট মোশারফ হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আদালত প্রাঙ্গণে সহকর্মী আইনজীবীদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবী, শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এডভোকেট মোশারফ হোসেন বলেন, আইনজীবীদের অধিকার রক্ষা, সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং আইনজীবীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে তিনি সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেবেন বলেও জানান।

তিনি আরও বলেন, কুমিল্লা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সমিতির সদস্যদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সমিতির সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।