,

কুমিল্লা ক্লাবের নতুন সাধারণ সম্পাদক মহি || বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ জন

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ক্লাবের কার্যকরী পরিষদের ২০১৮-১৯ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মহিবুস সামাদ মহি। এছাড়া ১৭টি পদের মধ্যে ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫৯৩ জন ভোটারের মধ্যে ৪৩৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে মহিবুস সামাদ মহি পেয়েছেন ৩২৩ ভোট, কাজী মোঃ রেজাউল করিম বুলু পেয়েছেন ৪৮ পেয়েছেন ভোট এবং মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৫৯ ভোট।

১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারাঃ
উর্ধ্বতন সহ-সভাপতি পদে আব্দুল হান্নান, সহ-সভাপতি পদে অধ্যাপক কাজী আবুল বাশার ও প্রবাল শেখর মজুমদার (মিঠু), সহ সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী আবুল বাশার, কোষাধ্যক্ষ পদে মোঃ আলী মনসুর ফারুক, ক্রীড়া সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম রিপন, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে তপন সেনগুপ্ত (জীবন সদস্য), কল্যাণ সম্পাদক পদে মোঃ শাহ আলম মজুমদার, কার্যকরী সদস্য পদে মেহেদী হোসেন শাকিল, মোঃ শাহ আলম খান, সাংবাদিক মাহাবুব আলম বাবু, মোঃ ওমর ফারুক শাহীন, মোঃ নাসির উদ্দিন (সুমন), ডাঃ মোঃ মোরশেদুল আলম, মোঃ জহিরুল কামাল ও তারিকুর রহমান জুয়েল । এছাড়া কুমিল্লার জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম পদাধিকার বলে সভাপতি ও কুমিল্লা বীরচন্দ্র মিলনায়তনের সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গির পদাধিকার বলে সদস্য।


নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এড.জহিরুল ইসলাম সেলিম, এড.রফিকুল ইসলাম ও এড. সৈয়দ নুরুর রহমান।