,

কুমিল্লা নগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চাই – সাক্কু

আজকের কুমিল্লা ডট কম :
June 9, 2022
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচনে দুইবারের সাবেক সদ্য বিদায়ী মেয়র মোঃ মনিরুল হক সাক্কু আজ সকালে টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়ে কুসিকের ২নং ওয়ার্ডের মগবাড়ি চৌমুহনী ও ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি মাজার সড়ক হতে গণসংযোগ শুরু করেন ।

এছাড়া বাদ আছর ২ নং ওয়ার্ডের মফিজাবাদ  কলুনী ও বাদ মাগরিব ৩ নং ওয়ার্ডের রেইসকোর্স এন আর স্কুলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক মেয়র সাক্কু বলেন, আমি জনগণের লোক । তাই জনগণের কাছে গিয়ে ভোট চাই। আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখন আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকতে চাই। আমি কুমিল্লা নগরীর জনগণের সেবা করে সবার মাঝে বেঁচে থাকতে চাই।