,

কুমিল্লা নগরীতে আদেশ অমান্য করে খোলা রাখায় ২ দোকান সিলগালা

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2020
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অনিয়মের অভিযোগে নগরীর রাজগঞ্জ ও  চকবাজারের ২টি দোকান সিলগালা করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করে দোকান যেন আর খোলা না রাখা হয় এর জন্য সতর্ক করা হয়।

সোমবার ( ১৮মে) দুপুর  ১ টায় অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ দৈনিক আজকের কুমিল্লাকে জানান, রাজগঞ্জ, চকবাজার এলাকায় সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ বলেন, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।