,

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2020
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান করে অবৈধ ফুটপাত দখল মুক্ত করা হয়।

রবিবার ( ৮ মার্চ ) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর রাজগন্জ বাজারে ফল বাজার, মাছ বাজার, সবজি বাজার, মুদি বাজার এবং বিভিন্ন স্থানে অবৈধ ফুটপাত দখল মুক্ত করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি ভূমি এ.কে.এম ফয়সাল এ অভিযান পরিচালনা করেন।

সহকারি ভূমি এ.কে.এম ফয়সাল জানান,রাজগঞ্জ বাজার এখন থেকে ফুটপাত দখল মুক্ত থাকবে। যদি পরে কেউ আবার দখল করেন। তাহলে পরবর্তীতে পদক্ষেপ নিবে। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।