শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অানন্দ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব কুবি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন, রোহিঙ্গা ইস্যুতে বিচক্ষণ নেতৃত্ব, ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন ফর অাউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা অর্জন উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ মিছিলে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।