,

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির ফল বিপর্যয়ে তদন্ত কমিটি।। কারণ দর্শানোর চিঠি

আজকের কুমিল্লা ডট কম :
July 25, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে শিক্ষা বোর্ডের এক বৈঠকে এ কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জামাল নাছের, উপ-পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমানের সমন্বয়ে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুল খালেক জানান, যেসব প্রতিষ্ঠান বেশি খারাপ ফলাফল করেছে তাদেরকে কারণ দর্শানোর চিঠি দেয়া হয়েছে। ওইসব কলেজ থেকে প্রাপ্ত জবাবের ভিত্তিতে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট করবে তদন্ত কমিটি।
উল্লেখ্য যে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের পর এবার এইচএসসি পরীক্ষায়ও ফল বিপর্যয় হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। ইংরেজি বিষয়ে দক্ষ শিক্ষক সংকট ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করায় এবার পাসের হার কমেছে। ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের অবস্থান দশমে পৌঁছে স্থান হয়েছে তলানীতে। এবার এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের মতো ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাই কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশে নেমে এসেছে।