,

কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 5, 2018
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা সদর দক্ষিনে হাড়াতলী মহাসড়কে পাশে সত্তর বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে হাড়াতলী মহাসড়কে পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকবাসী জানায়, সকালে মহাসড়কে পাশে লাশের গন্ধ পেয়ে লাশটি খুঁজে বের করে। পরে সদর দক্ষিন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।