,

কুমিল্লা সদর দক্ষিণে ৫ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2020
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বুধবার নতুন করে পাঁচ জন সহ মোট ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা যায়, বুধবার (১৭ জুন) আক্রান্ত হয়েছে, গলিয়ারা ইউনিয়নের দেবিপুর ১ জন ,চৌয়ারা ইউনিয়নের বামিশায় ১ জন, বারপাড়া ইউনিয়নের দূর্গাপুর ১ জন, পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অফিসে ১জন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পদুয়ার বাজার বিশ্বরোড শাখায় ১ জন । আজ সুস্থ হয়েছে ৬ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত  ৪৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪১৫ জনের। এখন পয়র্ন্ত করোনায় মোট আক্রান্ত ৫৫ জন। সুস্থ হয়েছে মোট ২৬ জন।