,

কুমিল্লা সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পলিত হয়েছে কুমিল্লা সরকারি কলেজে।

সকালে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগমের নেতৃত্বে র‌্যালী বের করা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের ম্যুরালে। তারপর কলেজের হল কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী এবং দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মিজানুর রহমান ।

সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসি আক্তার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক মণ্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ।