,

কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতিতে জনতা বাসের চাপায় মা মেয়ে নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় জনতা বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা কুলছুম (৩৬) ও মেয়ে শাহিনা (৩) নিহত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী এরশাদ মিয়া ও অপর কন্যা সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।

জানা যায়, সোমবার দুপুরে দেবিদ্বার থেকে পুরো পরিবার নিয়ে মোটর সাইকেলে কুমিল্লায় আসার পথে ময়নামতি এলাকায় যাত্রীবাহী জনতা বাসের চাপায় মা ও এক মেয়ে নিহত হয় এবং মোটরসাইকেল চালক বাবা ও অপর আরেক কন্যা বেঁচে যায়।

জানা যায়, তাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাঁইচাপাড়া গ্রামে। এরশাদ মিয়া গ্রামের পল্লী চিকিৎসক।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।