,

কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে ধানের শীষ পেলেন ড. খন্দকার মোশাররফ

আজকের কুমিল্লা ডট কম :
November 27, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁকে মনোনয়নের চিঠি প্রদান করা হয়।

চিঠি পেয়ে দুটি আসনের নেতৃবৃন্দ আনন্দ উল্লাস করে। এসময় উপস্থিত ছিলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপিনেতা জসীম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি সাহাবুদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদার, আরিফ মাহামুদ প্রমূখ।