,

কুমিল্লা-৮ নৌকার পক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৮ আসনে নৌকার পক্ষে বরুড়ার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার গণসংযোগ হয়েছে।

এ সময় প্রার্থী নাছিমুল আলম চৌধুরীর পক্ষে প্রচারপত্র বিলি করেন তারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সম্মুখ সড়ক থেকে তাদের কার্যক্রম শুরু করেন। পরিষদের আহবায়ক অরুন ভূষণ দে এবং সদস্য সচিব ভবেন্দ্র মোহন গোস্বামীর নেতৃত্বে সংগঠনের প্রায় ৩শ নেতাকর্মী সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগকালে নৌকায় ভোট প্রদানে সকল ব্যবসা প্রতিষ্ঠান, পথচারি এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের হাতে প্রচারপত্র বিলি করেন।