,

কোবা’র ঢাকা বিভাগের আহ্বায়ক কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
April 7, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা) এর ঢাকা বিভাগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী সামাজিক কাজকে আরোও ছড়িয়ে দেওয়ার লক্ষে কোবা’র উপদেষ্টা আব্দুল কাইয়ুম মানিক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমনের সভাপতিত্বে রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল আজম বাবুকে আহবায়ক ও শিক্ষানবিশ আইনজীবি সাইফ উদ্দিনকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে সদস্যপদে রয়েছেন আরিয়ান মাসুদ চৌধুরী, নাইমুর রহমান, রায়হান উদ্দিন অনয়, শহিদুল ইসলাম রুবেল, আব্দুর রহমান প্রমুখ।