কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে
ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা করেছে যে, তারা ২৪৯টি দেশ ও অঞ্চলের ৩ কোটিরও বেশি মানুষকে ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়াতা করেছে, যার মধ্যে ৬০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন। যা মাইক্রোসফটের গত জুনে আড়াই কোটির প্রাথমিক লক্ষ্যকে ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও, মাইক্রোসফট কর্পোরেশন চলতি বছর বিশ্বের আড়াই লাখ প্রতিষ্ঠানকে দক্ষতা-ভিত্তিক নিয়োগে সহায়তা করার প্রতিশ্রæতি ব্যক্ত করেছে।
কর্মহীন কারখানা শ্রমিক থেকে শুরু করে রিটেইল অ্যাসোসিয়েট ও ট্রাক চালক পর্যন্ত লক্ষাধিক মানুষ গ্রাহক সেবা প্রকল্প ব্যবস্থাপনা এবং ডেটা অ্যানালাইসিসের মতো চাহিদা থাকা পদের জন্য নিজেকে প্রস্তুত করতে করোনাকালে গিটহাব, লিংকডইন এবং মাইক্রোসফটের অনলাইন লার্নিং কোর্সের দিক ঝুঁকেছেন। অফিশিয়াল মাইক্রোসফট বøগের এই ঘোষণায় মানুষকে সহায়তা করার জন্য প্রতিষ্ঠানটির প্রচেষ্টার কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে চলতি বছর লিংকডইন লার্নিং এবং মাইক্রোসফট লার্নে সর্বাধিক চাহিদা থাকা ১০টি চাকরি সংশ্লিষ্ট বিষয়ে বিনামূল্যে কোর্স করার এবং স্বল্পমূল্যে সার্টিফিকেট অর্জনের সুযোগ দেয়া হয়েছে। এই উদ্যোগের পরবর্তী পর্যায়ে দক্ষতা ভিত্তিক অর্থà