,

খালেদার চিকিৎসার বিষয়ে সরকারের গড়িমসি রয়েছে – মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2019
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদ :

বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ন সুস্থ্য হবার আগে খালেদা জিয়াকে আবারো কেরানীগঞ্জে পাঠানো মানে তাত পরিকল্পিত ভাবে ক্ষতি করার চেষ্টা। তার চিকিৎসার বিষয়ে সরকারের গড়িমসি রয়েছে।

তিনি আজ কুমিল্লার সদর দক্ষিনে ১০ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও ঐক্যফ্রন্ট নেতা মোঃ মনিরুল হক চৌধুরীর বাড়িতে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

পরে বিএনপির মহাসচিব কুমিল্লার সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সময়ে ক্ষতিগ্রস্থ মোট ৯৫ জন বিএনপি নেতাকর্মীকে ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরনের টাকা তুলে দেন।