,

খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল (ভিডিও সহ)

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর সদর হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর যুবদলের সভাপতি উৎবাদুল বারি আবু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, জেলা ছাত্রদল নেতা সালমান সাঈদ প্রমুখ।