বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হোমনায় মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২৫
news-image

রাসেল আহমেদ, হোমনা:

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার হোমনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় হোমনা প্লেসক্লাব প্রাঙ্গণে হোমনার সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে হোমনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের হোমনা প্রতিনিধি আব্দুল সরকারের নেতৃত্বে হোমনা উপজেলার সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন একজন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে হোমনার স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।