শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুরের বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসার আহবান ধানসিঁড়ির

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে নদ, নদী পুনঃরুদ্ধার, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনাসহ নাগরিক সমস্যা সমাধানে দলমতের উর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সামাজিক সংগঠন ধানসিঁড়ি। রবিবার সকাল ১০টায় উপজেলার গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নদী পুনঃরুদ্ধার, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে এই আহবান জানান সংগঠনটির সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়া।

দাউদকান্দির গৌরীপুর বাজারের উত্তর পাশে বাজারের ময়লা-আবর্জনা ফেলে এবং প্রভাবশালীরা দখল করে খালের মুখ বন্ধ করে দেওয়ায় গৌরীপুর বাজার থেকে ইছাপুর, সুন্দলপুর এলাকাসহ দক্ষিনাঞ্চলে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ খালটি ভরাট হয়ে গেছে। এতে অনেক কৃষি জমি অনাবাদি পড়ে থাকে।

গত ২৫জুন খালটি পরিস্কারসহ ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করে সামাজিক সংগঠন ধানসিঁড়ি। ময়লা অপসারণা করতে গিয়ে যে সমস্যা এবং সমাধানে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহ করেন, পরিবেশবিদ আধ্যাপক মতিন সৈকত, দাউদকান্দি প্রেস ক্লাবের সহসভাপতি এম এইচ মোহন, হানিফ খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সভাপতি আসিফ কবির, পরিবেশকর্মী মো. সামছুল আলম, এসএম মিজান, মাজহারুল হক পাঠান, মনির হোসেন ফরাজী , শিক্ষক সামসুল আলম প্রমূখ।

আলোচনায় উঠে আসে, গৌরীপুর বাজারসহ আশপাশের আবাসিক ভবনে বসবাসকারীদের ময়লা ফালানোর নির্দিষ্ট কোন স্থান না থাকায় প্রতিদিন তারা খালের মুখে বা সড়কের পাশে ময়লা ফেলছে। তাই পরিবেশ এবং প্রকৃতি বাচাতে হলে ময়লা ফালানোর নির্দিষ্ট স্থান নির্ধারনে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান আলোচকরা। সেইসাথে স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানানো হয় উন্মোক্ত আলোচনায়।

এদিকে দুপুরে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেদওয়ান ইসলাম জানান, ময়লা আবর্জনা ফালানোর নির্দিষ্ট স্থান নির্ধারনে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
জাকির হোসেন হাজারী