চতুর্থবারের মত রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পদক পেলেন কুমিল্লা পুলিশ সুপার
স্টাফ রিপোর্টারঃ
বীরত্ব, সাহসিকতা ও সেবার কৃতিত্বস্বরূপ চতুর্থ বারের মতো রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পদক পেয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
সোমবার পুলিশ সদর দপ্তর রাজারবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে বিপিএম(বার),পিপিএম কে চতুর্থবারের মত এ পদক পরিয়ে দেন। এ খবরে কুমিল্লা জেলা পুলিশ পরিবার এবং কুমিল্লাবাসী পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে অভিনন্দন জানান।
সৈয়দ নুরুল ইসলাম সাহসিকতার জন্য ২০১১ সালে পি.পি.এম পদক, ২০১৩ ও ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বি.পি.এম পদক অর্জন করেন। সৈয়দ নুরুল ইসলাম ১৯৭১ সালের ১লা মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের জালমাছমারি গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এবং বড় ভাই বীর মুক্তিযোদ্ধা। তার পিতা-বীর মুক্তিযোদ্ধা মরহুম কশিমুদ্দীন মিঞা, মাতা- মরহুম গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন।
১৯৮৬ সালে লালমনিরহাট বাংলাদেশ রেলওয়ে চিলড্রেনপার্ক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখা থেকে ১ম বিভাগে এস.এস.সি, ১৯৮৮ সালে রাজশাহী কলেজ à¦