,

চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে দুই দিনে ২ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2020
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে গত দুই দিনে ২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার ইউপি চেয়ারম্যানদের মাঝে হতাশা বিরাজ করছে।

জানা যায়, জেলার কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাই মুন্সী মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় সময় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এলাকা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি গত ৩১ মে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসাপাতালে ভর্তির পরদিন তার করোনা নমুনা পরীক্ষা করলে রির্পোট পজেটিভ আসে। পরে ওই হাসাপাতালে ৮ দিন করোনা সাথে যুদ্ধে করে ৯ জুন মঙ্গলবার সকালে তিনি মারা যান।

এদিকে বুধবার (১০ জুন) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মৃত্যুবরন করেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফি আহমেদ মিন্টু আকষ্মিকভাবে স্ট্রোক করলে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে তিনি ৯ জুন মঙ্গলবার করোনা টেস্টের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা প্রদান করেন। এদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় মর্যাদার তার বোলদীঘি গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, চেয়ারম্যান এর জ্বর, শ্বাসকস্ট থাকায় ৯ জুন তার নমুনা সংগ্রহ করা হয়।

জেলায় দুইজন ইউপি চেয়ারম্যান এর মৃত্যুতে পৃথক পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। উভয়ের শোক বাতায় জেলা প্রশাসক শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।