,

চাঁদপুর জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির (রেজি: নং  চট্টগ্রাম – ১৮৭৮) বাৎসরিক সাধারণ সভা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৯ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হাজী তালুকদার সুপার মার্কেট সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও পৌর শ্রমিক লীগের সভাপতি শহিদুল্লা মজুমদার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেডএম আনোয়ার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, পৌর আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর। আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ দ্বীন ইসলাম মেম্বার, কার্যকরী সভাপতি লিটন মোল্লাসহ সমিতির কার্যকরী কমিটির সকল কর্মকর্তা এবং চাঁদপুর জেলাধীন সকল উপজেলার নেতৃবৃন্দসহ সিএনজি মালিকগণ।

সভায় সমিতির ৫১ শতাংশ সদস্যের সম্মতিক্রমে এড হক কমিটি গঠন করে গোপন ব্যালটে আগামী ১৫ ফেব্রুয়ারি অত্র কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত আলোচনা সভায় প্রধাণ অতিথি উপস্থিত সকলের নিকট দোয়া চেয়ে বলেন, তিনি যেন আওয়ামিলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়ে আবারও পৌর মেয়র পদে নির্বাচিত হতে পারেন। উক্ত সভার সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত বাৎসরিক সাধারণ সভা ও সংক্ষিপ্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।