,

চাঁদপুর বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইব্রাহিম (৪০) নামে মালয়শিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। ইব্রাহিম উপজেলার গজরা ইউনিয়নের সদরদিয়া গ্রামের মৃত. বারেক প্রধানের ছেলে।

ইব্রাহিমের স্বজনরা জানান, ইব্রাহিম আগামীকাল রোববার মালোয়শিয়া ফেরত যাওয়ার কথা ছিল। তাই শনিবার সকালে ঘরের ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য ইব্রাহিমের ৫ বছরের একটি ছেলে রয়েছে এবং তার স্ত্রী আন্ত:সত্ত্বা।