,

চান্দিনায় বিএনপির সদস্য সংগ্রহ বই বিতরন কর্মসূচি অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 30, 2017
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ বই বিতরণ কর্মসুচি রবিবার(৩০ জুলাই)উপজেলা বিএনপির উদ্যেগে কুমিল্লা উত্তর জেলা চান্দিনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে চান্দিনা পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মফিজ উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খান,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আরশাদ,উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, চান্দিনা উপজেলা ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খান,জেলা বিএনপির সভাপতির তনয় আতিকুল আলম শাওন,স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন কানন,যুবদল নেতা ডা.সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ- সভাপতি সাইফুল ইসলাম বাবর প্রমুখ।