,

চান্দিনায় বিএনপি নেতা পিন্টু দত্তের পরলোকগমন

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2020
news-image

শরীফুল ইসলাম,চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী দীজেন্দ্রনাথ দত্ত পিন্টু (৫৯) পরলোক গমন করেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে তার নিজ বাড়ী উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্রপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন তিনির। মৃতুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজনীতির পাশাপাশি তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভূইয়া মেডিকেল হল নামের একটি ফার্মেসীতে ঔষধ ব্যবসা পরিচালনা করতেন। আমৃত্যু তিনি চান্দিনার ফাঐ জগন্নাথ বাড়ী মন্দিরসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরের সেবাইত হিসেবে কাজ করেছেন।

বুধবার বিকেলে বাড়েরা গ্রামে পারিবারিক শ্মশানে তার অন্তোষ্টিত্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে কুমিল্লা জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি মো. আতিকুল আলম শাওন গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।