শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চেলসি ছাড়ার ঘোষণা দিলেন এডেন হ্যাজার্ড

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :

ইউরোপা লিগ শিরোপা জয়ের পরই চেলসি ছাড়ার ঘোষণা দিলেন এডেন হ্যাজার্ড। ২৮ বছর বয়সী এই বেলজিয়ান তারকা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন বলে জানা গেছে।

বুধবার রাতে ফাইনাল ম্যাচের পর এক সাক্ষাৎকারে হ্যাজার্ড বলেন, মনে হয় আমি এখানেই গুডবাই বলতে যাচ্ছি। কিন্তু ফুটবলে কি হবে এটা তুমি কখনও বলতে পারবে না। আমার স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগ খেলা। এখন নতুন চ্যালেঞ্জ নেয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন বিষয় দুই ক্লাবের উপর নির্ভর করছে। তবে সবকিছু আগামী কয়েক দিনের মধ্যেই জানতে পারবে।

চেলসি ইতোমধ্যেই রিয়ালের সঙ্গে ট্রান্সফার ফি’র বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছেছে বলে জানা গেছে। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সানের খবরে বলা হয়, হ্যাজার্ডকে ছাড়ার বিনিময়ে ১০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করতে যাচ্ছে চেলসি। তবে এটা আরও ১৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন হিসেবে চার বছরের জন্য রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন হ্যাজার্ড।