,

চৌদ্দগ্রামে অটোরিক্সাসহ কাকড়ি নদীতে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2017
news-image

আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অটোরিক্সাসহ কাকঁড়ি নদীতে পড়ে মোঃ হেলাল (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুলাই) রাত ৮ টায় উপজেলার মিয়াবাজারের কাকঁড়ি নদীতে পড়ে এ দুঘর্টনা ঘটে।
নিহত মোঃ হেলাল উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়নের ছোট জগমোহনপুর এলাকার হারুন মিয়ার ছেলে। সে মিয়াবাজার আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কাকঁড়ি নদীর পাড়ে থেমে থাকা একটি অটোরিক্সায় স্কুল ছাত্র মোঃ হেলাল ঢুকে অটোরিক্সাটি চালু করলে অটোরিক্সাসহ ছেলেটি কাকঁড়ি নদীতে গিয়ে পড়ে। রাত ৮ টার দিকে স্কুল ছাত্রের মরদেহ উঠিয়ে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পিতা হারুন মিয়া তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।