মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল চালক আহত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহি গাড়ির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের হাসপাতাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো; চৌদ্দগ্রাম পৌর এলাকার উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র মাইনউদ্দিন ভুলু (৩২) এবেং একই গ্রামের দুলাল চৌধুরীর পুত্র ও চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মো ঃ বাপ্পি (৩২)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় বুলুর সাথে থাকা দুই লক্ষ টাকা কে বা কারা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টায় বাজারের একাংশে দাড়িয়ে থাকা মোটর সাইকেলটিকে গ্রাম বাংলা পরিবহনের একটি বাস পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এসময় মারাতœক আহত অবস্থায় রাস্তায় পড়ে যায় আহতরা। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসে।