,

চৌদ্দগ্রামে চাকুরীজীবি দম্পতির বাড়িতে দিন-দুপুরে চুরি

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে চাকুরীজীবি দম্পতির বাড়িতে দিন-দুপুরে দুর্র্ধষ চুরি হয়েছে। এসময় অজ্ঞাত চোরেরা নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার একটি ল্যাপটপ কম্পিউটার, এন্ড্রয়োড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

জানা যায় যে ২২ ফেব্রুয়ারী শনিবার উপজেলার উজিরপুর ইউনিয়নের স্থানীয় পূর্ব কাশিপুর( উত্তর পাড়া) গ্রামের প্রভাষক আবুল কালাম এর থাকার বসতঘরে এই এ চুরির ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী প্রভাষক আবুল কালাম স্থানীয় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব কাশিপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র আবুল কালাম জেলার গণবিদ্যাপিঠ কারিগরি ও বানিজ্যিক কলেজের একজন প্রভাষক হিসেবে কর্মরত এবং উনার স্ত্রী আঞ্জুমান আরা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, স্বামী স্ত্রী উভয়ে চাকুরীজীবি হওয়ায় প্রতিদিনই সকাল ১০ টার মধ্যে যে যার কর্মস্থলের উদ্দেশ্যে দরজা জানালা বন্ধ করে তালা মেরে চলে যায়।অনূরুপ শনিবার ও প্রতিদিন এর ন্যায় বাড়ী থেকে চলে যায়। আবুল কালাম এর স্ত্রী আঞ্জুমান আরা শারিরীক অসুস্থতা জনিত কারণে শনিবারে দুপুর দেড়টায় বাড়িতে ফিরে এসে দেখে বসতঘরের মূল দরজাটি খোলা, এতে তার বিষয়টি সন্দেহ হওয়ায় ঘরে দ্রুত প্রবেশ করেই দেখতে পায় বিভিন্ন ব্যবহারীত জিনিস পত্র চতুরদিকে ছড়ানো ছিটানো। এরপর তিনি শয়ন কক্ষে প্রবেশ করে দেখেন তাদের ব্যবহারীত স্টিলের আলমারির লকার ভাঙ্গা ও ডয়ার গুলি নিচে পড়ে আছে, যেখান ছিলো নগদ টাকা গুলি, এবং খাটের উপà