,

চৌদ্দগ্রামে জামায়াত নেতা ডাঃ তাহেরের মনোনয়ন ফরম সংগ্রহ

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী ও সাবেক সাংসদ জামায়াত নেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহানের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিন জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াত নেতা বেলাল হোসাইন, জামায়াত নেতা এ্যাডভোকেট শহিদ উল্লাহ,এডভোকেট বদিউল আলম সুজন প্রমুখ।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহান জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে চৌদ্দগ্রামে ডাঃ তাহের বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।