,

চৌদ্দগ্রামে তিশা বাস উল্টে নারী যাত্রী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা চৌদ্দগ্রামে তিশা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে  ঘটনাস্থলেই হাসিনা বেগম (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  উপজেলার বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগম  জেলার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই জয়নাল আবেদিন জানান, বাসটি চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।