,

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ

চৌদ্দগ্রামের কনকাপৈতে বিদ্যুতের শর্টসার্কিটের ঘটনায় মো ঃ মাইনউদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় বাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেওয়ার পথে আনুমানিক ১১.৩০ মিনিটে ধোড়করা বাজারের একটি বে-সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও ১ সন্তানের জনক নিহত মাইনউদ্দিন কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার পুত্র। শনিবার বাদ আছর নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।