,

চৌদ্দগ্রামে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
December 7, 2017
news-image

 

আনিছুর রহমান,চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদক সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে কারাদন্ড প্রদাণ করে দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে তপন মোল্লা, দাউদকান্দির গৌরিপুরের চেন্নাই গ্রামের জিব্রাইলের ছেলে আবদুল হালিম, চৌদ্দগ্রামের কাশিনগরের অলিপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে রফিক, আবদুল মান্নানের ছেলে দুলাল ও নাঙ্গলকোটের গান্দাছি গ্রামের ইসরাফিলের ছেলে আতিক।

চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক ফজলুল হক জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আতিককে ৬ মাসের কারাদন্ড ও অন্যদের ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।