,

চৌদ্দগ্রামে মুন্সিরহাটে রাস্তার বেহাল দশা

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2017
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের মেষতলা মজুমদার বাড়ি হতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। ফলে জনদূর্ভোগ চরম আকারে পৌঁছেছে। অবস্থা দৃশ্যে মনে হচ্ছে রাস্তাটির বেহাল দশা যেন দেখার কেউ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই সেখানে কাদার সৃষ্টি হয় এবং এ রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে। বর্ষাকালে অতিরিক্ত কাদার কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না এবং হাঁটতে মানুষের দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ মানুষের ভোগান্তি এটি সংস্কারে কারো কোন উদ্যোগ দেখা যায়নি ।
শিগগিরই এ রাস্তাটি পাকাকরনের জন্য রেলপথমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।